ঢাকা ছাড়ল গণিত অলিম্পিয়াড দল

১৪ জুলাই, ২০১৯ ১২:০৩  
ইংল্যা‌ন্ডে অনু‌ষ্ঠেয় ৬০তম আন্তর্জা‌তিক গ‌ণিত অ‌লি‌ম্পিয়া‌ডে অংশগ্রহণ‌ করতে দেশ ছাড়লো বাংলা‌দেশ দ‌লে। গণিত অলিম্পিয়াড দলের কোচ মাহবুব মজুমদার এবং উপদলনেতা বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসানের নেতৃত্বে শনিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যাত্রা শুরু করেন বাংলাদেশ দলের ৬ সদস্য। বাংলাদেশ দলের সদস্যরা হলেন এসওএস হারমান মেইনার কলেজের এম আহসান আল মাহীর, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সৌমিত্র দাস, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের আহমেদ ইত্তিহাদ হাসিব, ময়মনসিংহ আনন্দমোহন কলেজের মো. মারুফ হাসান রুবাব, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের দেওয়ান সাদমান হাসান ও নটর ডেম কলেজের মাশরুর হাসান ভূঁইয়া। ১৫ বারের মতো বাংলাদেশ এবারের আইএমওতে অংশ নিচ্ছে। আসরে ১১৬টি দেশের ৬০০ প্রতিযোগীর সঙ্গে গণিতের লড়াই করবে এই ছয় জন। ২০০৪ সালে বাংলাদেশ আইএমওর সদস্য হয়। ২০০৫ সাল থেকে বাংলাদেশ আইএমওতে অংশ নিচ্ছে। এ পর্যন্ত একটি স্বর্ণপদক, ছয়টি রৌপ্যপদক, ২২টি ব্রোঞ্জপদক ও ২৭টি সম্মানজনক পদক পেয়েছে বাংলাদেশ।